পিংলা ব্লকে বঙ্গধ্বনি কর্মসূচি পালন করলেন বিধায়ক গীতা ভূঁইয়া - The News Lion

পিংলা ব্লকে বঙ্গধ্বনি কর্মসূচি পালন করলেন বিধায়ক গীতা ভূঁইয়া




দি নিউজ লায়ন ;  সবং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিংলা ব্লকেরপাঁচ নম্বর মালিগ্রাম অঞ্চলের নয়া পেট্রলপাম থেকে বিধায়ক গীতা ভূঁইয়া বঙ্গধ্বনি যাত্রার সূচনা করলেন। সেখান থেকে নয়াবাজার হয়ে ছোট খেলনা হাই স্কুলের মাস্টাদের সঙ্গে তিনি মিলিত হন।এর পর তিনি স্থানীয় মা শীতলা মন্দিরে প্রণাম করেন। সেখান থেকে মালিগ্রাম বাজার হয়ে কেলিয়াড়া মোড়  হয়ে ঘুসুম পুকুরে মুসলিম এলাকায় মাওলানা, ইমামদের  সঙ্গে তিনি দেখা করেন।সেখান থেকে ফিরে এসে তিনি মালিগ্রাম বাজারে একটি পাবলিক মিটিংয়ে অংশগ্রহণ করেন।


বিধায়ক গীতা ভূঁইয়ার সাথে উপস্থিত ছিলেন সারাক্ষণ রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া ,পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ও সবং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ,জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক তরুন মিশ্র, সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স,  কর্মাধ্যক্ষ মৌসুমী দত্ত, পিংলার জেলা পরিষদের সদস্য রফিজুল ইসলাম,অঞ্চলের সভাপতি তোফাজ্জল, এবং বহু কর্মী-সমর্থকরা বঙ্গধ্বনি যাত্রায় মঙ্গলবার অংশগ্রহণ করেন।


মালিগ্রাম বাজারে একটি সভায় যেখানে বক্তব্য রাখতে গিয়ে বাংলার কৃষক  বন্ধুদের প্রসঙ্গ তুলে রাজ্যসভার সাংসদ ডাক্তার মানুষ ভূঞ‍্যা বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী সরকার। বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  আদানি, আম্বানিদের, সরকার ,এই সরকার কখনও গরিবদের সরকার হতে পারেনি। তিনি অন্যান্য রাজ্যের প্রসঙ্গ টেনে বাংলার মুখ্যমন্ত্রী কে ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে চিহ্নিত করেন এবং মঙ্গলবারের সভায় তীব্র ভাষায় বিজেপির সমালোচনা  করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.